Thursday, January 4, 2018

গরুর রচনা




বেকার বকবক # ৯


আমার বাংলা রচনা লেখার হাতেখড়ি গরুর রচনা দিয়ে।  গরু গৃহপালিত পশু , গরুর চারটে পা দুটো শিং একটা লেজ ইত্যাদি দিয়ে শুরু করে হাম্বা হাম্বা।  কতবার যে লিখেছি সে রচনা তার হিসাব নেই।  আর গরুর রচনা মুখস্থ করে পরীক্ষা দিতে গিয়ে অন্য্ কোন রচনা আসলেও গরুতে গিয়ে শেষ করেছি আমরা অনেকেই।  যেমন ধরুন বন্যার ওপর রচনা লিখতে বলা হল , বন্যার ভয়াবহতা নিয়ে দুচার কথা লিখে কয়েকটা গরুকে বন্যায় ভাসিয়ে দিন  , দিয়েই চারটে পা দুটো শিং আর লেজ পাকড়ে হাম্বা হাম্বার পথে চলে যান , full marks না হলেও পাতা ভরিয়ে দেওয়া গেল।  আমার এক বন্ধু বাংলা পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় কোন গরু দেখলে খুব ভক্তিভরে প্রণাম করতো , তারপর পরীক্ষায় “পারমাণবিক অস্ত্র” থেকে “বিশ্ব খাদ্য সমস্যা” যে রচনাই লিখতে বলা হোক গরুকে টেনে এনে খুব তৃপ্তি সহকারে লিখতো। মোদ্দা কথা গরু আমাদের স্কুল জীবনে রচনা ক্লাসে মহান পরিত্রাতার ভূমিকা পালন করেছে।  

Readers Loved These Posts